1. live@bcn-news24.com : BCN NEWS24 : -
  2. info@www.bcn-news24.com : BCN NEWS24 :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা ১৯ আসনে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুলের মনোনয়ন প্রত্যাহার দাবিতে মানববন্ধন। সাভার কমিউনিটি সেন্টারে ৪ মাসে ৬ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এক ব্যক্তি গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অবমাননাকর পোস্ট,থানায় অভিযোগ দায়ের। জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল ইসলামী আন্দোলন বাংলাদেশ,একক নির্বাচনের ঘোষণা। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফেরদৌস আরা আর নেই। ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা বিনোদন জগতে নতুন মাত্রা

সাভার কমিউনিটি সেন্টারে ৪ মাসে ৬ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এক ব্যক্তি গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সাভার পৌর কমিউনিটি সেন্টারে ৪ মাসে ৬ হত্যাকাণ্ডের ঘটনায় একজন জনকে গ্রেপ্তার করেছেন সাভার মডেল থানার পুলিশ।একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় যখন পুরো এলাকা আতঙ্কে থমকে গেছে,তাৎক্ষণিক অভিযানে রহস্যের জট খুলে দিল সাভার মডেল থানায় পুলিশ সদস্যরা।থানার আশেপাশে ভবঘুরের ছদ্মবেশে ঘুরে বেড়ানো এক নীরব ঘাতক মশিউররহমান খান সম্রাট ওরফে’সাইকো সম্রাট-কে গত ১৮ই জানুয়ারী ২০২৬ইং রবিবার বিকেল সাড়ে ৩ ঘটিকার দিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।এছাড়া গত রোববার(১৮ই জানুয়ারী)দুপুরে পরিত্যক্ত ভবনটির একটি কক্ষে সদ্য পোড়া দুটির লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ।বিকালে সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা এসে আলামত সংগ্রহের পর পুলিশ লাশ দুটো উদ্ধার করেন।এদিকে ঘটনাস্থল থাকা এক প্রত্যক্ষদর্শী জানান,সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই কমিউনিটি সেন্টারটি বৈষম্যবিরোধী আন্দোলনে পুড়িয়ে দেওয়া হয়।তারপর থেকে ভবনটি পরিত্যক্ত পরে আছে।১৮ইজানুয়ারী রোববার দুপুরের দিকে এক শিক্ষার্থী ভবনের ভেতরে প্রবেশ করলে পোড়া মরদেহ দেখতে পেয়ে জরুরিসেবা ৯৯৯ নাম্বারে ফোন দেন।পরবর্তীতে খবর পেয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন সিআইডির ফরেনসিক টিম।তবে এবিষয়ে সিআইডি ক্রাইম সিনের এসআই কামরুল ইসলাম বলেন,একটি মৃতদেহ সম্পূর্ণ পুড়ে গেছে।আরেকটি মৃতদেহ বোঝা যাচ্ছে যে ১৫ বছরের মেয়ে সম্পূর্ণ পুড়ে যাওয়া লাশটির বয়স ২২ থেকে ২৫ বছর হবে।সেটিও কোনো নারীর লাশ হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।এদিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা সাভার মডেল থানার এসআই মোঃ সাখাওয়াত ইমতিয়াজ বলেন,ধারণা করা হচ্ছে যাদের হত্যা করা হয়েছে তারাওমানসিক ভার সাম্যহীন।ভবনটির নিচেই তারা থাকতো।সাভার মডেল থানার পরিদর্শক(অপারেশন)হেলাল উদ্দিন বলেন,দুর্বৃত্তরা এমনভাবে লাশগুলোকে পুড়িয়ে হত্যা করে যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না।এরআগে একই ভবন থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।এক জনেরও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।এ নিয়ে গত ৪ মাসে এই ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে ৬টি নারী ও পুরুষের ৫টি মৃতদেহ।তবে কোনো লাশেরই পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।রবিবার(১৮ই জানুয়ারি ২০২৬ইং) দুপুরে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে নতুন করে জোড়া লাশ উদ্ধারের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।প্রথম দেখায় যাকে দেখে কেউই সন্দেহ করবে না-সেই ভবঘুরে বেশে ঘুরে বেড়ানো সম্রাটই যে একের পর এক ভয়াবহ হত্যাকাণ্ডগুলোর পেছনের মূল হোতা,তা ছিল কল্পনারও বাইরে।কিন্তু স্থানীয় এক সাংবাদিকের আগের দিনের করা একটি ভিডিও ও হত্যা কাণ্ডের দিনের একটি সিসিটিভি ফুটেজই বদলে দেয় ঘটনার আসল মোড়।সাইকো সম্রাট সাভার থানার আশে পাশে বেশ কয়েক বছর ধরে ঘোরাফেরা করেন।সেভবঘুরে হলেও একজন নিরব ভয়ানক সিরিয়াল কিলার’হতে পারে।তবে তাকে গ্রেপ্তার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।ভবনের সামনে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়েছে।এরআগে গত বছরের ১৯শে ডিসেম্বর ২০২৫ইং দুপুরে পরিত্যক্ত এই ভবনের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।১১ই অক্টোবর রাতে সাভার মডেল মসজিদের পাশে থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত(৩০)এক নারীর অর্ধনগ্ন গলিত মরদেহ।এছাড়া ২৯শে অগাস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল।পুলিশ সূত্র জানায়,একটি ভিডিও ও কমিউনিটি সেন্টারের আশপাশের একটি সিসি টিভি ক্যামেরার ফুটেজে সন্দেহজনকভাবে এক ব্যক্তি কে ঘোরাফেরা করতে দেখা যায়।তার চলাফেরা,সময় ও অবস্থান মিলিয়ে তদন্তকারীদের সন্দেহ গিয়ে পড়ে ওই ভবঘুরে ব্যক্তি সম্রাটের দিকেই।এরপরই তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপতারকৃত ব্যক্তি মশিউর রহমান খান সম্রাট ওরফে’সাইকো সম্রাট।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই জায়গায় রবিবারের দু’টি হত্যাকাণ্ড,পূর্বের পৃথক তিনটিসহ মোট ছয়টি হত্যা কাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।বর্তমানে তাকে থানায় রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেসোমবার (১৯শে জানুয়ারী)তাকে ১০ দিনের রিমান্ড চেয়েআদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।এছাড়া ১৯শে জানুয়ারী সকাল ১১ ঘটিকার দিকে সাভার মডেল থানায় একপ্রেস কনফারেন্স গণমাধ্যমের উদ্দেশ্য ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন,লাশ উদ্ধারের পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি।ফুটেজ বিশ্লেষণ করেই সন্দেহ ভাজন কে শনাক্ত করা হয় এবং দুই ঘণ্টার মধ্যেই তাকে আটক করা সম্ভব হয়।তার মধ্যে যে এমন ভয়ংকর নৃশংসতা লুকিয়ে আছে, তা কেউ কল্পনাও করেনি।তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করছি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:০৩:১৫ মিনিট
১৯শে জানুয়ারী ২০২৬ইং
এমইওএম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট