1. live@bcn-news24.com : BCN NEWS24 : -
  2. info@www.bcn-news24.com : BCN NEWS24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাভার সাব রেজিস্টার মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের দাবীতে তীব্র নিন্দা প্রকাশ। সাভার পৌর ১নং ওয়ার্ড সাবেক সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের দাবীতে মানববন্ধন। সাভার বেসরকারী হাসপাতাল কর্মচারী পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সভাপতি উজ্জ্বল। ঢাকা ১৯ আসনে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুলের মনোনয়ন প্রত্যাহার দাবিতে মানববন্ধন। সাভার কমিউনিটি সেন্টারে ৪ মাসে ৬ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এক ব্যক্তি গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অবমাননাকর পোস্ট,থানায় অভিযোগ দায়ের। জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল ইসলামী আন্দোলন বাংলাদেশ,একক নির্বাচনের ঘোষণা। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফেরদৌস আরা আর নেই। ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফেরদৌস আরা আর নেই।

জেলা প্রতিনিধি(ব্রাক্ষনবাড়িয়া)।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি(ব্রাক্ষনবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন।বুধবার(১৪ই জানুয়ারি)সকাল ৭ঘটিকার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)রঞ্জন চন্দ্র দে।তিনি বলেন,ফেরদৌস আরা’র প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।এদিকে বাঞ্ছারামপুর সহকারী কমিশনার(ভূমি)মোঃ রবিউল হাসান ভূঁইয়া বলেন,অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরা’কে উন্নতি চিকিৎসার জন্যে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।বাঞ্চারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন।সহকারী কমিশনার হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়।৯ই জানুয়ারি ২০২৬ইং তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর হলেও তিনি জন্মগ্রহণ করেন ঢাকা যাত্রাবাড়ী এলাকায়।তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে,স্বামী পেশায় একজন শিক্ষক ও তাদের সাত বছরের এক কন্যাসন্তান রয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়:০২:১০ মিনিট
১৫ই জানুয়ারী ২০২৫ইং
এসএমইএফ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট