1. live@bcn-news24.com : BCN NEWS24 : -
  2. info@www.bcn-news24.com : BCN NEWS24 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা ১৯ আসনে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুলের মনোনয়ন প্রত্যাহার দাবিতে মানববন্ধন। সাভার কমিউনিটি সেন্টারে ৪ মাসে ৬ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এক ব্যক্তি গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অবমাননাকর পোস্ট,থানায় অভিযোগ দায়ের। জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল ইসলামী আন্দোলন বাংলাদেশ,একক নির্বাচনের ঘোষণা। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফেরদৌস আরা আর নেই। ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা বিনোদন জগতে নতুন মাত্রা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অবমাননাকর পোস্ট,থানায় অভিযোগ দায়ের।

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত সোমবার(১২ই জানুয়ারি,২০২৬ইং)Leo Rasel Sarkarনামক আইডিতে পোস্ট করলে লোপা আক্তার নামক এক তরুণী নজরে আসে।পরবর্তীতে ওই তরুণী সাভার থানায় উল্লেখিত ফেসবুক আইডি ব্যবহার করে বিএনপির সদ্য প্রায়ত নেত্রী বেগম খালেদা জিয়া’কে নিয়ে মানহানিকর বিভিন্ন পোস্টের সচল লিংক আইডির উল্লেখ সহ অভিযোগ পত্র দাখিল করেন।অভিযোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া’র পরলোকগমন এর সংবাদ প্রচারে একটি ম্যাসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট ব্যবহারে করা হয়েছে,যা ইঙ্গিতপূর্ণ ও সত্যকে প্রশ্নবিদ্ধ করার হীন চেষ্টা বলে জানান তিনি।তাছাড়া বছরান্তের আরেকটি পোস্টে ব্যবহৃত কার্টুনে ব্যবহৃত বক্তব্য মর্যাদাহীন ভাবে উপস্থাপন করা হয়েছে।সেই সাথে অপর এক পোস্টে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমানের আগমনে জাতীয় দৈনিক কালের কন্ঠে প্রকাশিত বিভিন্ন স্মারক ছবির সমালোচনা করা হয়েছে।যেটি তার ফ্যাসিবাদের দোসর চরিত্রের প্রকাশ পেয়েছে।পোস্টে সংবাদপত্রের নিবন্ধিত নাম’কালের কন্ঠকে’বালের কন্ঠ’বলে বিদ্রুপ করা হয়েছে।অভিযোগে সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবীদের প্রতি অসন্মান প্রকাশ করাপরাজিত ফ্যাসি বাদীদের লক্ষ্মণ বলে মন্তব্য প্রকাশ করেন।নির্বাচনের আগ মুহুর্তে আন্তর্জাতিক যুব সংগঠনের পরিচয় ব্যবহার করে জাতীয়তাবাদী পরিবারের বিরোধিতা করা উদ্দেশ্যপ্রণোদিত কিনা এবং সেই সাথে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লিও ক্লাব কে বিতর্কিত করার কারণ অনুসন্ধান সহ ছবি ব্যবহৃত ব্যক্তির প্রকৃত পরিচয়,অবস্থান,অপরাধী তথ্য ইত্যাদি অনুসন্ধান করার যথাযথ ব্যবস্থা গ্রহণের আর্জি উল্লেখিত করা রয়েছে।এছাড়াও অভিযোগপত্রে পোস্ট কারীর মানসিকতা গন আন্দোলনে অর্জিত স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ।জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য ও গনতন্ত্রকামী সকল জনগণের নিকট এহেন কর্মকাণ্ড ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারে বলে জানান তিনি।তবে এ অভিযোগের তদন্তে নিযুক্ত সাভার থানার উপ পরিদর্শক মি.আলী জানান,অভিযোগ আমলে নিয়ে আমি কাজ শুরু করেছি।উর্ধতন কতৃপক্ষের পরামর্শে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।এদিকে অভিযোগকারী মিস লোপা আক্তার বলেন,আইডির একাধিক ছবি বিশ্লেষণে ব্যবহারকারীর অবস্থান সাভার এলাকায় বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়:১১:৪৫ মিনিট
১৬ই জানুয়ারী ২০২৫ইং
আইএমইএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট